1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

একসঙ্গে শুটিংয়ে ফিরলেন শাকিব-বুবলী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী কয়েকদিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে খারাপ সময় পার করছিলেন। গতকাল শুক্রবার শাকিব-বুবলী দু’জন একই সঙ্গে তাদের ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশ করেন। এই ঝামেলা মিটে যাওয়ার পরদিনই আজ শুটিংয়ে ফিরেছেন তারা।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রাজধানীর একটি পাঁচতারা হোটেলে শনিবার সকাল সাড়ে ১০টায় ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব-বুবলী।

সূত্রটি বলছে, কল টাইমের আগেই শাকিব-বুবলী দুজন ওই পাঁচতারা হোটেলে হাজির হন। তাদের চেহারায় অস্বাভাবিকতার কোনো ছাপ ছিল না। হাসিমুখেই পরস্পর কথা বলেছেন। রাত পর্যন্ত শুটিংয়ের প্রস্তুতি রয়েছে বলেও জানা গেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকেই তুমুল আলোচনায় ছিলেন নায়িকা বুবলী ও শাকিব খান। সবাই কৌতূহলী ছিলেন কবে মা হলেন বুবলী, কে সেই সন্তানের বাবা? তবে অবশেষে নাটকীয়তার অবসান হলো। বুবলী এবং সাকিব দুজনেই সন্তান নিয়ে মুখ খুলেছেন।

নিজেদের ভ্যারিফাইড ফেসবুকে পেইজে পৃথক পোস্ট করে ঢালিউড সুপারস্টার সাকিব খান ও বুবলী নিশ্চিত করেছেন যে তাদের সন্তানের বাবা সাকিব খান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu