1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বেপরোয়া পুতিনকে যুক্তরাষ্ট্র ভয় পায় না: বাইডেন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনকে বেপরোয়া বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি পুতিনকে যুক্তরাষ্ট্র ভয় পায় না বলে জানিয়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসির।

গতকাল অর্থাৎ শুক্রবার ইউক্রেনের চার অঞ্চলকে নিজেদের ভূখণ্ডে সংযুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন পুতিন।ওই ঘোষণায় অঞ্চলগুলো চিরকাল রাশিয়ার অংশ হয়ে থাকবে বলে জানান তিনি। এমনকি অঞ্চলটি রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য একটি গোপন হুমকিও দিয়েছেন এই রুশ প্রেসিডেন্ট।

সংযুক্তির ঘোষণার পর এটিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর সবচেয়ে সবচেয়ে গুরুতর বৃদ্ধি বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেসন স্টলবারবার্গ।

পুতিনের ঘোষণার পর বাইডেন বলেন, ‘আমেরিকা এবং তার মিত্ররা পুতিনকে ভয় পাবে না। ন্যাটো ভূখণ্ডের প্রতি ইঞ্চি জায়গা রক্ষায় ন্যাটো মিত্রদের সঙ্গে আমরা তৈরি রয়েছি। ’

‘মিস্টার পুতিন, আমি যা বলছি তা ভুল বুঝবেন না: প্রতি ইঞ্চি,’ যোগ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইউক্রেনের ভূখণ্ড দখলের রাশিয়ার প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র ‘‘কখনো, কখনো, কখনোই’’ স্বীকৃতি দেবে না।

বাইডেনের পর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান বলেন, ‘মস্কোর পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ হুমকি বলে মনে হচ্ছে না। ’

এ দিকে পুতিনের সংযুক্তির ঘোষণার পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেন, ‘এই অবৈধ সংযুক্তির ফলে কোনো কিছুর পরিবর্তন হবে না। রাশিয়া কর্তৃক অবৈধভাবে দখল করা সমস্ত অঞ্চল ইউক্রেনীয় ভূমি সর্বদা এই সার্বভৌম জাতির অংশ হবে। ’

এই সংযুক্তিকে স্বীকৃতি না দিয়ে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনের সার্বভৌমত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও স্বাধীনতা অবশ্যই রক্ষা করা উচিত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu