1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

লাখ লাখ মানুষ নামলে এরা পালাবে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১২০ সময় দর্শন

বড় সমাবেশে সরকার বাধা দেওয়ার সাহস করে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী । তিনি বলেন, সরকার ছোট সমাবেশে তারা বাধা দেয়। তাই বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে মাঠে নামতে হবে।  

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ৮ অক্টোবর চট্টগ্রামে বিএনপির বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কিছু আওয়ামী লীগ নেতা বলছেন বিএনপি লাঠি নিয়ে বের হয়েছে। আপনারা অস্ত্র দিয়ে গুলি করে বিএনপির কর্মীকে হত্যা করবেন। রাইফেল দিয়ে মানুষ মারবেন, বিএনপি নেতার বাড়িতে গিয়ে আক্রমণ করবেন। তাহলে নিজেদের রক্ষায় তারা কি একটা লাঠিও রাখতে পারবে না?

আমীর খসরু বলেন, সংবিধান আমাদের অধিকার দিয়েছে নিজেকে বাঁচানোর জন্য। আগামী ৮ অক্টোবর চট্টগ্রামের গণসমাবেশে লাঠির প্রয়োজন হবে না। লাখ লাখ মানুষ যখন নামবে, এরা পালাবে। যারা রাস্তায় আক্রমণ করে, তারা বড় সমাবেশ দেখে এমনিতে পালাবে। কয়েক বছর আগে পলোগ্রাউন্ডের সমাবেশে ২০ লাখ মানুষ জমায়েত হয়েছিল। স্কুলের ছাত্ররা জমায়েত হয়েছিল। আমাদের সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। লাঠিসোঁটা তাদেরই প্রয়োজন যাদের সঙ্গে জনগণ নেই।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন বলেন, আমাদের তর্জন গর্জনের দরকার হবে না। আমাদের গর্জন হবে কাজের মধ্যে দিয়ে। বেশি কথা বলে আন্দোলন এগিয়ে নেওয়া যাবে না। আন্দোলন হবে পরিকল্পিত। এ আন্দোলনেই সরকারের পতন হবে।

সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, আগামী ৮ অক্টোবর চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ হবে সবচেয়ে বড় গণসমাবেশ। এ সমাবেশ থেকেই শেখ হাসিনার পতন ঘণ্টা বেজে উঠবে। চট্টগ্রামের নেতারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে এখান থেকেই সরকারের পতন হবে।

চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবর রহমান শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, জয়নাল আবেদীন ভিপি, আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, ড. সুকোমল বড়ুয়া, এস এম ফজলুল হক, ড. মামুন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu