1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউক্রেনকে আলোচনায় ফিরে আসার আহ্বান পুতিনের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দখলকৃত চারটি ভূখণ্ডকে রাশিয়ায় যুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শুক্রবার ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন এই ঘোষণা দেন। পুতিনের ঘোষণার ফলে ইউক্রেনের দখলকৃত খেরসন, জাপোরিজ্জিয়া, ডনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করবে রাশিয়া।   খবর রাশিয়া টুডের।

এদিকে ,ইউক্রেনকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি আলোচনায় ফিরে আসার আহ্বানও জানান পুতিন। তবে সেইসঙ্গে তিনি বলেন, লুহানস্ক, দোনেৎস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসনের জনগণ নিজেদের ইচ্ছায় রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছেন এবং তাদের আকাঙ্ক্ষার প্রতি রাশিয়া অত্যন্ত শ্রদ্ধাশীল। সুতরাং শান্তি আলোচনায় এসব অঞ্চলকে নিজেদের বলে দাবি করার সুযোগ আর ইউক্রেনের নেই। এই চার প্রদেশ এখন থেকে রাশিয়ার অংশ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমরা কিয়েভ সরকারকে সমস্ত শত্রুতা বন্ধ করার জন্য, ২০১৪ সাল থেকে শুরু হওয়া যুদ্ধ বন্ধ করার এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, মস্কো যে অঞ্চলগুলি অংশ হতে চায় তাদের সাথে “বিশ্বাসঘাতকতা” করবে না। পুতিন কিয়েভকে চারটি অঞ্চলের জনগণের করা ‌‘মুক্ত পছন্দ’কে  সম্মানের সাথে গ্রহণেরও  আহ্বান জানিয়েছেন। এটাই শান্তির একমাত্র পথ বলে জানান পুতিন।

পুতিন বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করবে তার সরকার।

সম্প্রতি ইউক্রেনে দখলকৃত চারটি এলাকায় কথিত গণভোট আয়োজন করেছে রাশিয়া। এই চারটি এলাকা ইউক্রেনের ১৫ শতাংশ ভূখণ্ড। নিরপেক্ষ পর্যবেক্ষকের অনুপস্থিতে আয়োজিত গণভোটে ৯৯ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি মস্কোর। ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো এই গণভোটকে মস্কোর ‘সাজানো’ এবং অবৈধ বলে দাবি করেছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ অধিকৃত ইউক্রেনের খেরসন এবং জাপোরিজ্জিয়া অঞ্চলকে ‘স্বাধীনতার’ স্বীকৃতি দিয়ে ডিক্রি জারি করেছেন পুতিন। আর ফেব্রুয়ারিতে ডনেস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu