1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মু. সাহিন

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ জেলা পর্যায়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখায় পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন।

প্রাথমিক শিক্ষা পদক পটুয়াখালী জেলা বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেন।

মুহম্মদ সাহিন উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ ইং সনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি গলাচিপা ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত দিন গুলোতে প্রান্তিক এলাকার দূরবর্তী শিক্ষার্থীদের বাইসাইকেল, প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইল চেয়ার, শিক্ষার্থীদের টিফিন বাটি, স্কুল ড্রেস, প্রতিযোগীতামুলক শিক্ষা প্রসারে উদ্দিপনা পুরস্কার প্রদান এমনকি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ ও শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করে আসছেন। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা নিশ্চিত করার জন্য ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন।

শিক্ষাক্ষেত্রে নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে ভূমিকা রাখায় এ সম্মানে ভূষিত হলেন তিনি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের উন্নয়নের বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশের সকল জনগণের প্রতি আমার এই প্রাপ্তি উৎসর্গ করলাম। সাফল্যমন্ডিত হউক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার পথ চলা। তার সুস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করছি |

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়। আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই নির্বাচক মন্ডলিগণকে আমাকে নির্বাচিত করে আমার এলাকার সকল মানুষকে গর্বিত এবং কৃতজ্ঞতার আবহে মহিমান্বিত করেছেন। আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে শিক্ষা, অবকাঠামোসহ রাজস্ব আদায়ে সহায়তা করায় গলাচিপা উপজেলার সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই’।এছাড়াও তিনি বলেন ‘প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর ভিত্তি। এ ভিত্তি মজবুত না করতে পারলে ওই শিক্ষার্থী মাঝপথে ঝরে পড়বে তাই শিক্ষার্থীদের বিভিন্ন সহয়তা করতে হবে।’ জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই তিনি যোগ করেন’।

এ দিকে জেলার ৮টি উপজেলার মধ্য থেকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খবরে উচ্ছ্বসিত পুরো গলাচিপা। সোস্যাল মিডিয়া থেকে সর্বক্ষেত্রে জানানো হচ্ছে অভিনন্দন। শুক্রবার সকালে সাবেক কাউন্সিল আবুল বশার এর স্ত্রী ও ওয়াড আওয়ামী লীগের মহিলা নেত্রী মোসা. মাহমুদা বেগমের নেতৃত্বে ৫ নম্বর ওয়াড থেকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চেয়ারম্যানের বাসভবনে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu