1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত ১৯

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ সময় দর্শন

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালের এ ঘটনায় আহত হয়েছেন

কয়েক ডজন। তবে এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। খবর বিবিসির।

কাবুল পুলিশের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, কাবুলের একটি টিউশন সেন্টারে আত্মঘাতী হামলায় অন্তত ১৯ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। শহরের পশ্চিমাঞ্চলের দাশত-ই-বারচি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই টিউশন সেন্টারের কর্মকর্তারা বলছে, আত্মঘাতী হামলার সময় শিক্ষার্থীরা একটি অনুশীলন পরীক্ষায় বসেছিল।

এই অঞ্চলে যারা বাস করে তাদের মধ্যে অধিকাংশই শিয়া সংখ্যালঘু হাজরা গোষ্ঠীর মানুষ। এই গোষ্ঠীর লোকেরা অতীতে অতি-কট্টরপন্থী ইসলামিক স্টেট এবং অন্যান্যদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

হামলার স্থানীয় টেলিভিশন চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হাসপাতালের বারান্দায় সারি সারি লাশ রাখা হয়েছে। আরেক ভিডিওতে ক্ষতিগ্রস্ত ক্লাসরুমের ধ্বংসস্তূপ এবং উল্টে যাওয়া টেবিল দেখানো হয়।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ‘সরকারি তথ্য অনুযায়ী হামলায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। প্রবেশিকা পরীক্ষা চলার সময় একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। ’

তবে আফগানিস্তানে সাধারণত শুক্রবার স্কুল বন্ধ থাকে।

হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকর বলেন, ‘নিরাপত্তা দল ঘটনাস্থলে রয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। আমরা এ হামলার নিন্দা জানায়। বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করা শত্রুর অমানবিক নিষ্ঠুরতা ও নৈতিক মানদণ্ডের অভাব প্রমাণ করে। ’

২০১ সালের আগস্টে আফগানিস্তানের দখল নেয় তালেবান। এরপর থেকে সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছিল যে তারা কয়েক দশকের যুদ্ধের পরে দেশকে সুরক্ষিত করছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে বহু মসজিদ এবং বেসামরিক এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu