1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ছেলেকে নিয়ে যা বললেন শাকিব!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

বেবি বাম্পের ছবি প্রকাশের পর থেকেই তুমুল আলোচনায় ছিলেন নায়িকা শবনম বুবলী। সবাই কৌতূহলী ছিলেন কবে মা হলেন বুবলী, কে সেই সন্তানের বাবা? তবে অবশেষে কয়েক দিনের নাটকীয়তার অবসান হলো।

বুবলী এবং সাকিব দুজনেই সন্তান নিয়ে মুখ খুলেছেন।

নিজের ভ্যারিফাইড ফেসবুকে পেইজে এক পোস্টে ঢালিউড সুপারস্টার সাকিব খান লিখেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে।তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। ’

ওই পোস্টের সঙ্গে একটি ছবিও সংযুক্ত করে দেন শাকিব খান। যেখানে দেখা যায়, ছেলে শেহজাদকে কোলে তুলে আদর করছেন এই অভিনেতা।

শাকিবের পোস্টের কিছু সময় আগে বুবলীও নিজের ভ্যারিফাইড পেইজে ছেলে শেহজাদের বিষয়টি নিয়ে কথা বলেন।

বুবলীর মা হওয়ার গুঞ্জন উঠেছিল ২০২০ সালেই। শাকিব খান প্রযোজিত ও কাজী হায়াৎ পরিচালিত বীর সিনেমায় অভিনয়ের সময় তার মা হওয়ার গুঞ্জন ওঠে। সিনেমাটির শুটিং শেষ করেই বুবলী পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। করোনাভাইরাস মহামারির সময় যখন দেশে লকডাউন চলছিল, তখন তিনি দেশটিতে ছিলেন।

গুঞ্জন আছে, যুক্তরাষ্ট্রে সন্তান প্রসব করেছেন এ অভিনেত্রী। সন্তানের বাবার পরিচয় হিসেবে শাকিব খানের নাম শোনা গিয়েছিল সে সময়। পরবর্তী সময়ে দেশে ফিরে এসবকে গুঞ্জন বলেই জানিয়েছেন বুবলী। নায়ক শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনটিও স্বীকার করেননি তিনি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu