1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অবৈধ সৌদি প্রবাসীদের দেশে ফেরার সুযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৫৪৯ সময় দর্শন

কাজের ভিসা নিয়ে সৌদি আরব আসার পর ইকামা (রেসিডেন্ট পারমিট) পাননি, ইকামার মেয়াদ শেষ হওয়ার পর কোম্পানী সেটি নবায়ন করেননি এবং কর্মস্থলে অনুপস্থিত দেখিয়ে নিয়োগকর্তা পুলিশ রিপোর্ট করেছে এমন প্রবাসীদেরকে কোনো জেল-জরিমানা ছাড়া দেশে ফেরা সুযোগ দিয়েছে রাজকীয় সৌদি সরকার।

সৌদি সরকারের এই স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় বাংলাদেশিরা যাতে দেশে ফিরতে পারেন সেজন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ।

এই কর্মসূচির আওতায় চলতি মাসে সৌদি আরবে বেশ কয়েকটি অঞ্চলে দুতাবাস থেকে প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

দুতাবাসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাকাকা (আল- জউফ) ও তার পার্শ্ববর্তী এলাকার বাংলাদেশি যারা স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় দেশে যেতে চাল তারা আগামী ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সাকাকা গারা মেইন রোডের হোটেল আন্দালুস এবং আগামী ২২ ও ২৩ অক্টোবর বৃহস্পতি ও শুক্রবার আর আর ও তার পার্শ্ববর্তী (তুরাইফ, ওয়াকিলা, রাফহা) এলাকার প্রবাসী বাংলাদেশিরা  আল মাহালেব বিন আবি সুফরাহ স্টেট, আল মুহাম্মদিয়াতে  এসে আবেদন জমা দিতে পারবেন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাদের কোম্পানী ও কফিল (স্পন্সর) সাকাকা, গুরাইয়াত, দাওমাতাল জান্দাল, তাবারজাল লেবার অফিসের আওতাধীন এবং যাদের ইকামার মেয়াদ শেষ, সৌদিতে আসার পর কোন ইকামা হয়নি, যাদের হুরুব আছে, যাদেরকে পূর্বে কফিল এক্সিট প্রদান করেছেন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরব ত্যাগ করেননি শুধু তারাই স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় দেশে ফেরত যাওয়ার জন্য আবেদন করতে পারবে।

এছাড়া যাদের নামে থানা বা আদালতে মামলা রয়েছে, যারা ওয়ান্টেড, যারা কফিলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং নারী গৃহকর্মীরা আবেদন করতে পারবেন না।

আবেদনকারীদেরকে পাসপোর্ট ও ইকামার দুই কপি করে ফটোকপি, যাদের ইকামা হয়নি তারা পাসপোর্টের প্রথম ও ভিসার পাতার ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu