নেত্রকোণায় কামরুন্নেছা আশরাফ বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের সাথে নিয়ে জন্মদিনের কেক
কাটেন। পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি
কামরুন্নেছা আশরাফ দীনা সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।