1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভূমি অফিসের দুই কর্মচারীকে ‘জুতাপেটা করা’ এসি ল্যান্ডকে বদলি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৬ সময় দর্শন

টাঙ্গাইলের ভূঞাপুরে ভূমি অফিসের দুই কর্মচারীকে জুতাপেটা করার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্তকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বুধবারই তিনি ভূঞাপুর ছেড়েছেন।

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের লক্ষ্যে অমিত দত্তকে ঢাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে ওই দুই কর্মচারীকে জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

মারধরের শিকার দুই কর্মচারী হলেন ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ও আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলাম।

জানা যায়, গত সোমবার দুপুরে নামজারি আবেদনে ত্রুটি থাকায় ভূঞাপুরে ভূমি অফিসের দুই কর্মচারীকে জুতাপেটা করার অভিযোগ ওঠে এসি ল্যান্ড অমিত দত্তের বিরুদ্ধে। আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামকে নিজ কক্ষে ডেকে নেন এসি ল্যান্ড অমিত দত্ত। এ সময় নামজারির কাজে ত্রুটি দেখিয়ে প্রায় এক ঘণ্টা তাঁকে জুতাপেটা করেন তিনি।

খায়রুল বের হয়ে এলে ওই সময় সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম তাঁর কক্ষে ঢোকামাত্রই অমিত দত্ত জুতা ছুড়ে মারেন এবং মারধর করেন।

মমিনুল ইসলাম বলেন, স্যারের অফিসকক্ষে ঢোকামাত্রই আমার দিকে জুতা ছুড়ে মারেন এবং কটূক্তি করেন।

অভিযোগের বিষয়ে জানতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিসে গেলে সেখানে অমিত দত্তকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu