1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘দেশে নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা ছিল, এখনো রয়েছে’

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

পুলিশের বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘দেশে একধরনের নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা ছিল, এখনো রয়েছে। এই চর্চায় কেউ কেউ

অন্যায়ভাবে আমাকে বিপক্ষে আবিষ্কার করেছে। তবে তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আপনারা ভালো থাকবেন। ’

আজ বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।আগামীকাল শুক্রবার আইজিপি দীর্ঘ প্রায় সাড়ে ৩৪ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন

অবসরে যাওয়ার আগে শেষ কর্মদিবসে নিজের কর্মজীবনে নানা অর্জনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা সবাই মিলেই বাংলাদেশ। হাতে হাত রেখে দায়িত্ব পালন করে আমরা সবাই মিলে এগিয়ে যাব। ’ তিনি আরও বলেন, ‘আমার ৩৪ বছর ৫ মাস ১৬ দিন কর্মজীবনের মধ্যে ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত ১২ বছর পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদে দায়িত্ব পালন করেছি। ডিএমপি কমিশনার, র‌্যাবের ডিজি ও সর্বশেষ আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে অনেক চ্যালেঞ্জ অতিক্রম করেছি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা সমর্থন জুগিয়েছেন, দেশবাসীও সমর্থন জুগিয়েছেন। তাই সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ’

তিনি আরও বলেন, ধারাবাহিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে মানুষের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে তিনি চেষ্টা করেছেন। চাকরির শেষ দিন, মানে কাল থেকে জীবনের একটি পাতা উল্টিয়ে নতুন পাতা পড়ার চেষ্টা করবেন।

বেনজীর আহমেদ বলেন, তার মানে কাল থেকে দেখা হবে না, কথা হবে না-এমনটি নয়। সামাজিক জীব হিসেবে সবার সঙ্গে যোগাযোগ থাকবে, যেখানেই সুযোগ পাবেন একসঙ্গে দায়িত্ব পালন করবেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশের দুটি বিষয় বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ‘কীভাবে আমরা সফলভাবে করোনা ক্রাইসিস অতিক্রম করেছি এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশের সাফল্যের বিষয়ে সবাই জানতে চায়। কিছুদিন আগে জাতিসংঘে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা কীভাবে সন্ত্রাসবাদ মোকাবিলায় সফল হয়েছি। ’

পোশাকে এটাই সর্বশেষ প্রেস ব্রিফিং-উল্লেখ করে বিদায়ী আইজিপি বলেন, ‘বর্তমান পুলিশ আগের চেয়ে অনেক বেশি গণমুখী। আমাকে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, একইভাবে পরবর্তী দায়িত্বে যাঁরা আসবেন, তাঁদেরও সহযোগিতা করবেন। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu