1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইরানের ড্রোন হামলায় ইরাকে ১৩ জন নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

উত্তর ইরাকে কুর্দি বিদ্রোহীদের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে ১৩ বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে অন্তত ৫৮ জন। বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি

করেছে, একটি জঙ্গি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।সতর্ক করে বলা হয়েছে, হামলা আরও চালানো হতে পারে।

 

ইরানের কুর্দিস্তানের ডেমোক্রেটিক পার্টির সদস্য সোরান নুরি জানিয়েছেন, ইরাকের ইরবিলের ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত কোয়া ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বিদ্রোহী এই গ্রুপটি ইরানে নামের আদ্যক্ষর ‘কেডিপিআই’ নামে পরিচিত।

এছাড়াও কুর্দিস্তান অঞ্চলের কোয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে বাড়িঘর, সামরিক ঘাঁটি, অফিস এমনকি একটি বেসামরিক এলাকায় বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে। রকেট চারটি বাগদাদের তথাকথিত ‘গ্রিন জোনে’ অবতরণ করেছে, যেখানে পার্লামেন্ট এবং মার্কিন দূতাবাস অবস্থিত।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মতে, হামলায় বেসামরিক ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরও বলছে, বিচ্ছিন্নবাদীদের কয়েকটি ঘাঁটি বিপ্লবী গার্ড বাহিনী টার্গেট করেছে। হুমকি দূর না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে, বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ইরাকি কুর্দি শহর কোয়ের মেয়র তারিক হায়দারি বলেছেন, হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় এরবিলের হাসপাতালে নেওয়া হয়েছে।

মার্কিন সেনা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরাকি কুর্দিস্তানের রাজধানী ইরবিল লক্ষ্য করে একটি ইরানী ড্রোনকে সফলভাবে নামিয়েছে, কারণ সম্ভাব্য স্ট্রাইকটি এই অঞ্চলে আমেরিকান কর্মীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ‘হামলার ফলে কোনো মার্কিন সেনা আহত বা নিহত হয়নি এবং মার্কিন সরঞ্জামের কোনো ক্ষতি হয়নি। ’

উল্লেখ্য, গত ১১ দিন ধরে ইরানে মাশা আমিনির মৃত্যু কেন্দ্র করে হিজাববিরোধী বিক্ষোভ চলছে। ইরান এই ঘটনায় ইরানি বিচ্ছিন্নবাদী কুর্দিদের দায়ী করছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu