1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নর্ডস্ট্রিম ১ ও ২ পাইপলাইন রুশ হামলায় ক্ষতিগ্রস্ত, দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান দুটি লাইন নর্ডস্ট্রিম-১ ও নর্ডস্ট্রিম-২ ক্ষতিগ্রস্থ হয়েছে। যাকে রুশ সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে ইউক্রেন। গ্যাসের পাইপলাইন ছিদ্র

হওয়ায় আগে পানির নিচে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন সিসমোলোজিস্টরা। এদিকে, রুশ দখলকৃত ভূখণ্ডে চারটি বিতর্কিত গণভোট শেষে নিজেদের বিজয়ী

দাবি করেছে রাশিয়া।এরইমধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট বলেছেন, আত্মরক্ষামূলক পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যাবহার করবে মস্কো।

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে আবারও এলো চাঞ্চল্যকর খবর। ক্ষতিগ্রস্থ হয়েছে রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের প্রধান দুটি লাইন নর্ডস্ট্রিম-১ ও নর্ডস্ট্রিম-২। ডেনমার্ক উপকূলের বাল্টিক সাগরে ঘটা এ ঘটনা ইউরোপের জন্য বড় আগ্রাসী কর্মকাণ্ড বলছে ইউক্রেন। শীত শুরুর আগেই মহাদেশটিতে আতঙ্ক তৈরি করতে চাইছে বলে মন্তব্য

করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিয়াখালো পদোলক।

বিশেষজ্ঞরা বলছেন, গ্যাসের পাইপলাইন ছিদ্র হওয়ায় আগে পানির নিচে যে কয়েকটি বিস্ফোরণ হয়েছে তাতে কোনো সন্দেহ নেই।

তারা বলছেন, একটি যদি হতো তাহলে দুর্ঘটনা হিসেবে মেনে নেয়া যেত। কিন্তু যদি একইসময়ে তিনটিতে লিকেজ দেখা যায়, তাহলে এটা খুব সম্ভবত নাশকতাই।

এদিকে, ইউক্রেনের চারটি অঞ্চলে অনুষ্ঠিত গণভোটে সেসব অঞ্চলের জনগণ রুশ ফেডারেশনে যুক্ত হওয়ার প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করেছেন বলে নির্বাচনের ফলাফলে ঘোষণা করেছে রাশিয়া।

বর্তমান থমথমে পরিস্থিতিতে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যে আরও উপচে পড়েছে উত্তেজনার পারদ। মঙ্গলবার তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র দিয়ে আত্মরক্ষার অধিকার রয়েছে রাশিয়ার। আত্মরক্ষামূলক পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহারের ঘোষণা কোনো ধাপ্পাবাজি নয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu