1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তিন মাসে পদ্মা সেতুতে টোল আদায় কত?

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন শনিবার (২৫ জুন)। এর পরদিন রোববার ভোর ৬টা থেকে জনসাধারণের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়।

তৃতীয় দিনে পদ্মা সেতু  টোল আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকা। পদ্মা সেতু চালুর পর থেকে এখন পর্যন্ত মোট ১৪ লাখ যানবাহন দেশের দীর্ঘতম

এই সেতুটি পারাপার হয়েছে।আর এসব যানবাহন থেকে মোট টোল আদায় ছাড়িয়েছে ২০১ কোটি।  গত তিন মাসে উদ্বোধনের পরদিন (২৬ জুন) থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত (৯২ দিনে) সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে এই টোল আদায় হয়েছে।

 

গতকাল মঙ্গলবার পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ২০১ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০ টাকা। আর সেতুটি পারাপার হয়েছে ১৪ লাখ ৪৭ হাজার ৮৫২টি যানবাহন।

স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই বদলে গেছে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। সেতু বিভাগ সূত্র জানিয়েছে, প্রতিদিন গড়ে পদ্মা সেতু দিয়ে ১৫ হাজার ৫৬৮টি যানবাহন পারাপার হয়েছে। আর গড়ে দৈনিক টোল আদায় হয়েছে দুই কোটি ১৬ লাখ ২৭ হাজার ১৭২ টাকা। এরমধ্যে জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা আদায় হয়েছে। ওই মাসে সর্বোচ্চ পাঁচ লাখ ৮৭ হাজার ২০টি যানবাহন পারাপার হয়েছে। আর প্রতিটি যানবাহন থেকে গড়ে এক হাজার ৩৮৯ টাকা টোল আদায় হয়েছে।

এদিকে, একদিনের হিসাবে গত ১৬ জুন পদ্মা সেতুতে সর্বোচ্চ ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। আর টাকার অঙ্কে গত ৮ জুলাই সর্বোচ্চ চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে পদ্মা সেতুর দুই প্রান্তে।

এছাড়া জুলাই মাসের ৩১ দিনে যানবাহন পারাপার হয়েছে পাঁচ লাখ ৮৭ হাজার ২০টি। এই মাসে টোল আদায় হয় ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। পাশাপাশি আগস্ট মাসের ৩১ দিনে সেতু পারাপার হওয়া চার লাখ ১২ হাজার ৩০৩টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৬১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। আর সেপ্টেম্বর মাসের ২৬ দিনে পদ্মা সেতু পার হওয়া তিন লাখ ৩১ হাজার ৪২৫টি যানবাহন থেকে মোট ৫০ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে।

এ ব্যাপারে প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, শিগগির কালনা সেতু চালু হতে যাচ্ছে। তাতে পদ্মা সেতুতে টোল আদায় আরও বাড়বে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu