1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চুয়াডাঙ্গার সীমান্ত থেকে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে চারটি স্বর্ণের বারসহ পাচারকারী তাজমুল হোসেনকে (৩০) আটক করেছে বিজিবি। সোমবার রাত ৮টার দিকে জেলার উপজেলার গয়েশপুর গ্রামের একটি ইটভাটার কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক তাজমুল হোসেন জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের সখের আলীর ছেলে। মঙ্গলবার বিকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ পাচারের জন্য সীমান্তের শূন্য লাইন থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের জাকামোল্লা ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশের পাকা রাস্তায় স্বর্ণ চোরা কারবারীরা অবস্থান করছিলেন। খবর পেয়ে বিজিবির গয়েশপুর বিওপির টহলদল সেখানে অভিযান চালিয়ে চারটি সোনার বারসহ তাজমুল হোসেনকে আটক করে। তবে এসময় তার সঙ্গী মজিদ মণ্ডল পালিয়ে গেছেন। জব্দ করা চারটি স্বর্ণের বারের ওজন ৪৪৯.৫৩ গ্রাম।

আটক তাজমুল হোসেন ও পলাতক মজিদ মণ্ডলের নামে মামলা করা হয়েছে। তাজমুলকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu