1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাটুরিয়ায় বন্ধু হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার চাঞ্চল্যকর শহিদুল ইসলামকে গলাকেটে হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহিন আলমকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। সোমবার (২৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলার ঘিওর থানা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ৪ এর অধিনায়ক মোজাম্মেল হক।

র্যাব জানায়, আসামি শাহিন ও নিহত শহিদুল দুজনই ভালো বন্ধু ছিলেন।তারা দুজনে মিলে এনজিও গড়ে তোলেন। এই এনজিও নিজের নামে করতে শহিদুলকে সরাতে হত্যার পরিকল্পনা করে আসামি শাহিন। গ্রেফতারকৃত আসামি ভিকটিমকে কিছু টাকার প্রস্তাব দিয়ে এনজিওটি নিজের করে নিতে চায়, কিন্তু ভিকটিম তাতে রাজি হয়নি।

 

ফলে আসামি শাহিন ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে। পূর্বপরিকল্পনা মোতাবেক ঘটনার দিন ২০ মে, ২০০৬  তারিখে আসামি শাহীন তার নিজের জন্য পাত্রী দেখতে যাওয়ার কথা বলে শাহীন ও তার সহযোগীরা মিলে শহিদুলকে গলাকেটে হত্যা করে। পরে লাশ মানিকগঞ্জের সাটুরিয়ার বেতুলিয়া ব্রিজে ফেলে রাখে। পরদিন মস্তকবিহীন লাশের সন্ধান পায় সাটুরিয়া থানা পুলিশ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ আসামি জামিনের পর থেকে পালিয়ে ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu