1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পদ্মায় ধরা পড়া রাসেল ভাইপার গড়াই নদীতে অবমুক্ত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ সময় দর্শন

কুষ্টিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে রাসেল ভাইপার প্রজাতির একটি বিষধর সাপ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এই বিষধর সাপটি ধরা পড়ে। জানতে পেরে সাপটি জব্দ

করে স্থানীয় বনবিভাগ। পরে বিলুপ্ত প্রজাতির রাসেল ভাইপার অবমুক্ত করা হয় গড়াই নদীর রেল ও সড়ক সেতু এলাকায়।

অবমুক্তের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বনবিভাগের কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

জানা যায়, জেলে মো. শামিম হোসেন পদ্মা নদীতে দোয়াড় জাল পেতে মাছ ধরেন। আজও পাতেন সেই জাল। তবে পাতা জাল তুলে একটি অন্যরকম সাপ দেখতে পান তিনি। প্রথমে তিনি এটিকে অজগর মনে করেন। বিষয়টি জানতে পেরে বনবিভাগের লোকজন এসে সাপটি বিষধর রাসেল ভাইপার বলে শনাক্ত করেন।

এদিকে গড়াই নদীতে বিষধর রাসেল ভাইপার অবমুক্ত করায় চিন্তিত নদীপাড়ের বাসিন্দারা। কুমারখালী উপজেলা নাগরিক কমিটির সভাপতি মো. আকরাম হোসেন, পদ্মা থেকে এনে গড়াইয়ে ছেড়ে দিয়ে লাভ কি হলো? গড়াই নদীপাড়ে লোকালয় বেশি। এটা দায়সারা কাজ হয়েছে। অনেক দূরে কোথাও ফাঁকা স্থানে অবমুক্ত করলে ভাল হতো।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্যের জন্য বিলপ্তপ্রায় এই সাপ যেমন টিকিয়ে রাখা দরকার, তেমনি মানুষের নিরাপত্তার কথাও চিন্তিা করা দরকার।

এর আগেও পদ্মা-গড়াই নদী থেকে বেশ কয়েকটি রাসেল ভাইপার সাপ ধরা পড়ে। সেগুলো নদীর দুর্গম চরে অবমুক্ত করা হয়।

রাসেল ভাইপার সাপটি খুবই বিষাক্ত। সাপটি বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। দেশে সেসব সাপ দেখা যায়, তাদের মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত।

কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, ধারনা করা হচ্ছে সাপটি ভারত থেকে পদ্মা নদী হয়ে দেশে এসেছে। জব্দ করার পর গড়াই নদে অবমুক্তকরণ করা হয়েছে। এতে আতঙ্কের কিছু নেই। নদী বেয়ে অন্যত্র চলে যাবে।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, এখানে আমাদের কিছু করার নেই। বিষয়টি বনবিভাগের। তাঁরাই ভাল বলতে পারবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu