1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

প্রতিমা বিসর্জনে ৭৭টি নদী পয়েন্টে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

প্রতিমা বিসর্জনে দেশের ৭৭টি নদী পয়েন্টকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। সোমবার দুপুরে নৌ পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা জানান নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম।

তিনি বলেন, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিসর্জনের সময় ডুবুরিদের পেট্রোল টিম কাজ করবে। এসময় পূজা উদযাপন পরিষদের নেতারা ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশের কাছে বেশ কয়েকটি প্রস্তাবনা তুলে ধরেন।সেইসাথে প্রতিমা বিসর্জনের পর দুষ্কৃতিদের দ্বারা মূল্যবান কাপড় ও গহনা চুরির দিকে নজর দেয়াসহ বেশ কিছু প্রস্তাবনা রাখেন তারা।

 

এবার সারা দেশে ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের সমাপ্তিতে দেবীপক্ষের শুভসূচনায় ধ্বনিত হয়েছে আনন্দময়ীর আগমনী বার্তা। পয়লা অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্যদিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর দশমী তিথিতে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu