1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১১ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার ২০ বছরের জেল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৬ সময় দর্শন

এক বছরেরও বেশি সময় ধরে বাবার যৌন লালসার শিকার হচ্ছিলেন ১১ বছরের কিশোরী মেয়ে। অবশেষে মেয়েকে যৌন নিপীড়ন চালনার সময় স্ত্রীর হাতে ধরা পড়েছেন বাবা। মেয়েকে ধর্ষণে অভিযুক্ত ৪০ বছর বয়সী ওই বাবাকে ২০ বছরের জেল ও ১২টি বেত্রাঘাতের নির্দেশ দিয়েছে সিঙ্গাপুরের আদালত।

ধর্ষণকারীকে সাজা দেওয়ার সময় যৌন নিপীড়নের ছয়টি অভিযোগ বিবেচনা করেছে আদালত।মেয়েকে ধর্ষণ কারার বিষয়ে সত্যতা পেয়েছে আদালত। ধর্ষণকারী বাবার বিরুদ্ধে বলা হয়, গত ২০১৯ সালের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে দুবার মেয়ের উপর যৌন ক্রিয়াকলাপ চালিয়েছে তার বাবা। এসময় মেয়ের বয়স ছিল ১০ বছর।

 

ধর্ষক বাবা যখন বুঝতে পারেন মেয়ে বিষয়টি কাউকে জানাচ্ছে না। তখন তিনি আরও সাহসী হয়ে ওঠেন এবং ধর্ষণের মাত্রা বাড়িয়ে দেন। সেপ্টেম্বর ২০১৯ সালের পর সপ্তাহে অন্তত একবার মেয়েকে ধর্ষণ করেছেন ওই বাবা। এ সময় পরিবারের সদস্যরা বাড়িতে না থকলে কিংবা ঘুমিয়ে পড়লেই মেয়েকে ধর্ষণ করত ধর্ষক বাবা।

এরপর ২০২০ সালের ১১ মার্চ স্ত্রীর ঘুমের সুযোগ নিয়ে মেয়েকে ধর্ষণ করতে থাকেন। খানিক পর স্ত্রীর ঘুম ভাঙলে মেয়ের শয়নকক্ষে প্রবেশ করে স্বামীকে মেয়ের কক্ষে দেখতে পান তিনি।

এ বিষয়ে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলে প্রথমে দুঃস্বপ্ন দেখেছেন বলে স্ত্রীকে মিথ্যা বলেন ওই বাবা। তাৎক্ষণিক মেয়েকে কম্বল দিয়ে ঢেকে দেন। পরে মেয়ের কাছে জানতে চাইলে, বাবার কাছ থেকে এর আগেও বহুবার যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে জানান ভুক্তভোগী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu