Dhaka 4:01 am, Sunday, 31 May 2026

ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচন ৫ নভেম্বর

ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। সোমবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক শেষে কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার

এ  তফসিল ঘোষণা করেন। আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

কমিশন সচিব বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর।আর ভোটগ্রহণ অনুষ্ঠিত

হবে ৫ নভেম্বর। ’ তিনি জানান, নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। পুরো নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে

ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা।

এছাড়া কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ইভিএম অপপ্রচার বন্ধে প্রচারণা চালাতে টিভিসি, মসজিদ মন্দির, সোশ্যাল মিডিয়া ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে

প্রচারণা চালাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচন ৫ নভেম্বর

আপডেটের সময় : 05:45:39 pm, Monday, 26 September 2022