1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মুক্তিপণ না দেওয়ায় অপহরণের পর নদীতে মিলল কৃষকের মরদেহ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ সময় দর্শন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাইদুর রহমান (৪০) নামের এক কৃষককে অপহরণের পর মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সেই মুক্তিপণের দেড় লাখ টাকা দিতে পারেনি কৃষকের পরিবার। এ ঘটনার দু’দিন পর নদীতে লাশ পাওয়া যায় কৃষক ছাইদুরের।

সোমবার সকালে উপজেলার গুনাইগাঁতী গ্রামের পাশের নদী থেকে ছাইদুরের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।নিহত ছাইদুর উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বলতৈল গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

 

ছাইদুরের পরিবার জানায়, গত শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাইদুর রহমান বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। গত রোববার (২৫ সেপ্টেম্বর) ছাইদুরের ব্যক্তিগত মোবাইল দিয়ে তার স্ত্রীর মোবাইলে কল করে স্বামীর মুক্তির জন্য দেড় লাখ টাকা দাবি করা হয়। পরে ছাইদুরের পরিবারের পক্ষে এই টাকা দেয়া সম্ভব নয় বলে জানানো হয়।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘পুলিশ ইতোমধ্যেই তথ্য প্রযুক্তির সহায়তায় খুনিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ’

তিনি আরও জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu