1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নাইটক্লাবে অস্ট্রেলিয়ানকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

কুয়ালালামপুরে একটি নাইটক্লাবের কাছে একজন অস্ট্রেলিয়ান ব্যক্তিকে লাঞ্ছিত করার জন্য তিনজনকে গ্রেপ্তার করেছে মালয় পুলিশ।

নাইটক্লাবটি শহরের জালান তুন রাজাকের উপর অবস্থিত। সাধারণত ব্যস্ত ও নিরাপদ সড়ক হওয়ায় এই এলাকায় মারামারি ঘটনা বিরল। তবে ২৩ সেপ্টেম্বর রাতে ঠিক কী হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, এক অস্ট্রেলিয়ানকে পাঁচ থেকে ছয়জন মারধর করেছে। এসময় রক্তাক্ত হয় ওই অজি।

 

ওয়াংসা মাজু জেলার পুলিশ প্রধান আশরি আবু সামার বলেন, ২৩শে সেপ্টেম্বর ভোর ৪টা ৫৪ মিনিটে ঘটনাটি ঘটেছে। ঘটনায় মালয়েশিয়ান এবং বিদেশি উভয়ই রয়েছেন। ভুক্তভোগীর ঘাড়, ধড় এবং হাতে আঘাত ছিল। সন্দেহভাজনদের মধ্যে একজন একটি ধারালো বস্তু ব্যবহার করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীকে কুয়ালালামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার অবস্থা স্থিতিশীল। ’

আশারি আরও বলেন, ‘অস্ত্র নিয়ে দাঙ্গার জন্য দণ্ডবিধির ১৪৮ ধারার অধীনে সংঘর্ষের তদন্ত করা হচ্ছে। তারা দোষী প্রমাণিত হলে পাঁচ বছরের জেল, জরিমানা বা উভয় শাস্তি পেতে পারেন। এ মামলায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu