1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পরমাণু অস্ত্রের ব্যবহার হবে ‘ভয়াবহ’, রাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪১ সময় দর্শন

ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করলে তার ফল হবে ‘ভয়াবহ’ বলে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গণভোটে ইউক্রেনের কোনো অংশ মস্কোর সাথে যোগ দিলে তাদের পরিপূর্ণ সুরক্ষা দেওয়া হবে বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এমন ঘোষণার পর এই হুঁশিয়ারি আসলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

পারমাণবিক যুদ্ধ থেকে সরে যাওয়ার জন্য রাশিয়াকে ব্যক্তিগত সতর্কবার্তা পাঠিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার বলেন, ‘আমরা রাশিয়ানদের প্রকাশ্যে এবং পাশাপাশি ব্যক্তিগতভাবে, পারমাণবিক অস্ত্র সম্পর্কে আলগা আলোচনা বন্ধ করার কথা বলে আসছি। এটা খুবই গুরুত্বপূর্ণ।আমরা মস্কোকে  জানাতে চাই যে এর পরিণতি হবে ভয়াবহ। আমরা এটি খুব স্পষ্ট করে দিয়েছি। পরমাণু অস্ত্রের যেকোনো ব্যবহার অবশ্যই ‘‘বিপর্যয়কর’’ পরিণতি ডেকে আনবে। ’

 

রাশিয়ার পরমাণু অস্ত্রের ব্যবহার সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, ‘যদি রাশিয়া সীমা অতিক্রম করে তবে তাদের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে তার জবাব দেবে। ’

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘তামাশা নয় প্রয়োজনে তিনি ইউক্রেনে পরমাণু অস্ত্রের ব্যবহার করবেন। ’

রাশিয়ান সামরিক মতবাদ শত্রুকে পিছু হটতে বাধ্য করতে যুদ্ধক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, পুতিনের মন্তব্য সম্পর্কে শনিবার জাতিসংঘে একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি শুধুমাত্র মস্কোর মতবাদ, পরমাণু একটি উন্মুক্ত দলিল। ’

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া কোনো দেশই যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের শহর হিরোশিমা এবং নাগাসাকি ধ্বংস করে পরমাণু অস্ত্রের ব্যবহার। এতে ২ লাখের ও বেশি মানুষ প্রাণ হারায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu