1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইতালির প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা মেলোনির

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোটে জিতেছেন কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি। বেশি কিছু জরিপে উঠে এসেছে এমন তথ্য। জাতীয় সম্প্রচারকারী আরএআই অনুসারে ২২ থেকে ২৬ শতাংশ ভোটে এগিয়ে আছেন মেলোনি।

গতকাল ভোর পাঁচটায় শুরু হয় ইতালির পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ।যা চলে রাত ১১টা পর্যন্ত। নির্বাচনে কট্টর ডানপন্থীরা জয় পাবে বলে আগেই ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ইতালির কট্টর ডানপন্থী সরকার গঠন করবেন মেলোনি।

 

এরইমধ্যে ভোটে বিজয় ঘোষণা করেছেন মেলোনি। পরবর্তী সরকারের নেতৃত্ব দাবি করে সমস্ত ইতালীয়দের জন্য কাজ করবেন বলে জানিয়েছেন ৪৫ বছর বয়সী এই নারী।

তিনি বলেন, ‘ইতালীয়রা ব্রাদার্স অফ ইতালির নেতৃত্বে একটি কেন্দ্র-ডান সরকারের পক্ষে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন। রাতটি ইতালির ব্রাদার্সের জন্য একটি গর্বের। বর্তমান পরিস্থিতি কঠিন, সবার কাছ থেকে সহায়তা প্রয়োজন। ’

মেলোনি আরও বলেন, ‘যদি আমাদের এই জাতিকে শাসন করার জন্য বলা হয়, তাহলে আমরা সকল ইতালীয়দের জন্য তা করব। জনগণকে বিভক্ত না করে তাদের  একত্রিত করে পরিস্থিতি উন্নত করব। আমরা আপনাদের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করব না। ’

ইতালির প্রধান কেন্দ্র-বাম দল, ডেমোক্রেটিক পার্টি (পিডি) পরাজয় স্বীকার নিয়েছেন। সোমবার সকালে পরাজয় স্বীকার করে পরবর্তী সংসদে বৃহত্তম বিরোধী শক্তি হওয়ার কথা জানান বামপন্থীদের আইন বিষয়ক উপদেষ্টা ডেবোরা সেরাচিয়ানি।

তিনি বলেন, ‘এটি দেশের জন্য একটি দুঃখজনক সন্ধ্যা। সংসদে ডানপন্থীদের সংখ্যাগরিষ্ঠ আছে, কিন্তু দেশে নেই। ’

বিভিন্ন জরিপের অস্থায়ী ফলাফলগুলি বলছে, জর্জিয়া মেলোনির ব্রাদার্স অফ ইতালি পার্টির নেতৃত্বে একটি ডানপন্থী জোট প্রায় ৪৩% ভোট জিতেছে। এবং পার্লামেন্টে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu