1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আজ ধানমন্ডিতে সভা-সমাবেশ করতে মানা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

রাজধানীর ধানমন্ডি এলাকায় সোমবার (২৬ সেপ্টেম্বর) সভা-সমাবেশ করতে দেবে না পুলিশ। ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে এ কথা জানানো হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বলেন, সোমবার রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এতে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে- এমন আশঙ্কায় সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।

তিনি বলেন, বিএনপি ও যুবলীগ দুটি সংগঠনই আমাদের কাছে মৌখিকভাবে সমাবেশের অনুমতি নিয়েছিল। তাই আমরা মৌখিকভাবেই তাদের সমাবেশ বাতিলের বিষয়টি জানিয়েছি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসানুল ফেরদাউস বলেন, একই স্থানে যুবলীগ ও বিএনপি সমাবেশের ডাক দিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, সোমবার বিকেল ৩ টায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সমাবেশ ডেকেছিল। এতে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর। তবে এর এক ঘণ্টা আগে অর্থাৎ দুপুর দুইটায় একই স্থানে যুবলীগেরও একটি সমাবেশ ছিল।

গত বুধবার মুন্সীগঞ্জের মুক্তারপুর পুরনো ফেরিঘাট এলাকায় পুলিশ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাওন নামে এক যুবদলকর্মী আহত হয়ে মারা যান। এ ছাড়াও সম্প্রতি বিএনপির বেশ কয়েকটি সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনা বিবেচনায় নিয়ে সোমবার ধানমন্ডিতে সভা-সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu