1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এশিয়া কাপ স্থগিত; পরের বছর শ্রীলঙ্কায় আয়োজনের আশা এসিসি”র

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪৯৭ সময় দর্শন

করোনা পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে ২০২০ সালের এশিয়া কাপ। ভ্রমণ সংক্রান্ত বিধি-নিষেধ, দেশভেদে কোয়ারান্টাইনের নিয়মকানুন, স্বাস্থ্য-ঝুঁকির ইত্যাদি বিষয় বিবেচনায় এনে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি। স্থগিত হওয়া আসরটি ২০২১ সালের জুনে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আশা করছে এসিসি।

এর আগে, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এশিয়া কাপ বাতিল হয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন। যদিও পিসিবি ও বিসিবির পক্ষ থেকে সেটি অস্বীকার করা হয়েছিল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এশিয়া কাপ স্থগিতের সিদ্ধান্তই আনুষ্ঠানিকভাবে জানালো এসিসি।

সেপ্টেম্বরে পাকিস্তানে পূর্বনির্ধারিত এশিয়া কাপ আয়োজন নিয়ে কয়েকদফা আলোচনায় বসেছিল এসিসি। প্রথমে সদস্য দেশগুলো ইতিবাচক থাকলেও পরবর্তীতে স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত ঝুঁকিকে গুরুত্ব দিয়ে এশিয়া কাপ স্থগিতের এই সিদ্ধান্ত।

এ বছরের টুর্নামেন্ট পাকিস্তান হওয়ার কথা থাকলেও পিসিবি ও এসএলসি আয়োজনের স্বত্ত্ব অদল-বদল করেছিল। এসিসি বলছে, ২০২১ সালে শ্রীলঙ্কা এ টুর্নামেন্ট আয়োজন করবে, পাকিস্তান করবে ২০২২ সালে তারপরের আসর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu