1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ট্রফি ভাঙা সেই ইউএনও’র অপসারণ চান এলাকাবাসী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ সময় দর্শন

খেলার ট্রফি ভেঙে সমালোচনায় পড়েছেন বান্দরবানের আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম। প্রকাশ্যে ট্রফি ভাঙার ভিডিও ভাইরাল হওয়ার পর তার অপসারণ চেয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা।

গত শুক্রবার বিকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মাংতাই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টে ‘আবাসিক জুনিয়র একাদশ’ বনাম ‘রেপারপাড়া বাজার একাদশ’ দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মেহরুবা ইসলাম।

খেলার ফলাফল নিয়ে রানার আপ দল ও তাদের সমর্থকরা আপত্তি তোলেন। এর মধ্যেই পুরস্কার বিতরণের উদ্যোগ নেয় আয়োজক কর্তৃপক্ষ। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে ২টি ট্রফি ভেঙে ফেলেন  ইউএনও মেহরুবা।

এ নিয়ে উত্তেজনা চলছে আলীকদমে। ইউএনও’র অপসারণ দাবিতে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল হয়েছে।

পরিস্থিতি উত্যপ্ত হলেও, এ বিষয়ে জানতে ইউএনও মেহরুবা, বান্দরবানের জেলা প্রশাসক এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকেও একাধিকবার কল করেও কোনেো সাড়া মেলেনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu