ভারতে আগামী ২০২৫ সালের মধ্যে ৫ হাজার কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা করছে বৈশ্বিক খাদ্য ও পানীয় জায়ান্ট নেসলে। দেশটিতে মূল ব্যবসা ত্বরান্বিত করতে এবং প্রবৃদ্ধির নতুন সুযোগ কাজে লাগাতে তাদের সহায়তা করবে এ পদক্ষেপ।
হিন্দুস্তান টাইমস জানায়, মূলধন ব্যয়, নতুন কারখানা স্থাপন, অধিগ্রহণ ও প্রতিষ্ঠানের পোর্টফোলিও সম্প্রসারণে ভারতে বিনিয়োগ করবে নেসলে। সংস্থাটি বর্তমানে ৯টি কারখানা পরিচালনা করছে দেশটিতে।এছাড়া প্রতিষ্ঠানটি উৎপাদন ক্ষমতা বাড়াতে নজর দিচ্ছে নতুন কারখানার দিকে। এর মাধ্যমে কর্মী সংস্থাও বৃদ্ধি করবে নেসলে। যদিও তাদের এ বিনিয়োগ নির্ভর করছে ভারতের ছাড়পত্র ও অনুমোদনের ওপর। বর্তমানে সুইস প্রতিষ্ঠানটির শীর্ষ ১০টি বাজারের মধ্যে রয়েছে ভারত।