1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্ত্রীকে গলাকেটে হত্যা করে পালাল স্বামী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিউটি বেগম (৪৫) নামের এক গৃহবধূকে তার স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে বিউটি বেগমের স্বামী আব্দুল বারেক (৪৯) পলাতক রয়েছেন।

উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর স্কুলপাড়া এলাকায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আব্দুল বারেক পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশা চালক। বিউটি ও বারেকের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

বড়াইগ্রাম থানার এসআই জুবায়ের হোসেন জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ আব্দুল বারেকের বাড়ি যায়। সেখান থেকে গলাকাটা অবস্থায় বিউটি বেগমের লাশ দেখেন তারা। এ সময় আব্দুল বারেককে বাড়িতে পাওয়া যায়নি।

এসআই জুবায়ের বলেন, ‘বারেকের ঘরের দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ’

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, স্বামী বারেই বিউটিকে গলাকেটে হত্যা করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও ঘাতক স্বামীকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu