1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

৭ হাজার টাকায় এক ইলিশ বিক্রি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

৭ হাজার ৩৫ টাকায় বিক্রি হয়েছে একটি ইলিশ। মাছটির ওজন হয়েছিল ২ কেজি ৭০০ গ্রাম। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা মাছ বাজারে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনার বিষখালী নদীতে জাল ফেলে সদরের পরীরখাল গ্রামের জেলে অলি আহম্মেদ।দুপুরের দিকে জাল তুললে তিনি দেখতে পান বিশাল সাইজের একটি ইলিশ ধরা পড়েছে। এরপর ইলিশটি বিকেলে বরগুনা মাছ বাজারের ইদ্রিস মিয়ার আড়তে নিয়ে আসেন। সেখানে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটি নিলামের মাধ্যমে ৭ হাজার ৩৫ টাকায় বিক্রি করা হয়।

 

জেলে অলি আহমেদ বলেন, কাল দুপুরের পর বিষখালী নদীতে আমার জাল তুলতে গিয়ে ইলিশটি পাই। পরে মাছটি বিক্রির জন্য বরগুনা পৌর মাছ বাজারে নিয়ে যাই। মাছটি দেখতে আড়তে অনেক মানুষ ভিড় করে। ৭ হাজার টাকায় ইলিশটি বিক্রি হয়েছে।

বরগুনা মাছ বাজারের আড়তদার ইদ্রিস মিয়া বলেন, পরীরখালের জেলে অলি বিকেলে মাছটি নিয়ে আমার আড়তে আসেন। এ সময় ক্রেতাসহ স্থানীয়রা মাছটি দেখতে ভিড় জমান। পরে আমি মাছটি প্রকাশ্য নিলামে ৭ হাজার ৩৫ টাকায় এক ব্যক্তির কাছে বিক্রি করি।

এ বিষয়ে বরগুনার মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সচরাচর এত বড় ইলিশ জালে ধরা পড়ে না। এখন মাঝে-মধ্যেই বড় বড় ইলিশ পাওয়ার খবর পাচ্ছি। জেলেরা নিষেধাজ্ঞার গুরুত্ব বুঝতে পেরেছে, তাই সুবিধাও ভোগ করছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu