1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এবার ইসরায়েল থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে আমিরাত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

সংযুক্ত আরব আমিরাতের কাছে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করতে সম্মত হয়েছে ইসরায়েল। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

আরব আমিরাতের অনুরোধের প্রেক্ষিতে রাফায়েল এর তৈরি স্পাইডার মোবাইল ইন্টারসেপ্টর সরবরাহ করতে অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে চুক্তির গোপনীয়তার কারণে এ ব্যাপারে বিশদ কোনো তথ্য দেয়নি সূত্রগুলো।

২০২০ সাল থেকে চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা শুরু করে আমিরাত। কয়েক দশক ধরে চলে আসা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধান করা এখন কিছু আরব রাষ্ট্রের জন্য নিরাপত্তা এবং অর্থনীতির মতো জাতীয় অগ্রাধীকারের পর্যায়ে চলে গেছে।

ইসরায়েল এবং মার্কিন-মিত্র সংযুক্ত আরব আমিরাতের এখন একটাই ভয়, ইরানের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হয়ে পড়া। তাই ইসরায়েল সম্প্রতি আমিরাতকে রাফায়েল-তৈরি স্পাইডার মোবাইল ইন্টারসেপ্টর সরবরাহ করার বিষয়টির অনুমোদন দিয়েছে বলে সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

তৃতীয় একটি সূত্র রয়টার্সকে বলেছে, সংযুক্ত আরব আমিরাত এই বছরের ড্রোন হামলা মোকাবেলা করতে সক্ষম ইসরায়েলি প্রযুক্তি অর্জন করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্পাইডার প্রস্তুতকারক রাফায়েল এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে কতগুলি ইন্টারসেপ্টর সরবরাহ করা হবে বা এখন পর্যন্ত কোনোটি পাঠানো হয়েছে কিনা এ বিষয়ে বিশদ কিছু জানা যায়নি।

ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করছে কিনা জানতে চাইলে সংসদের পররাষ্ট্র বিষয়ক ও প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান রাম বেন-বারাক ২০ সেপ্টেম্বর ইসরায়েলি রেডিওকে বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিস্তৃত সহযোগিতা ছিল। কিন্তু তিনি এ ব্যাপারে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকার করেন।

উল্লেখ্য, আরব আমিরাতকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে আমিরাত তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য চেষ্টা করে আসছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu