নিজেদের পূর্ব উপকূলের সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। গত জুনের পর এটি তাদের প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার সামরিক
বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজে আবহের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে কোরিয় উপদ্বীপে যাবেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।এ ছাড়া পিয়ংইয়ংয়ের হুমকি মোকাবেলায় ওয়াশিংটন ও সিউলের যৌথ সামরিক মহড়ার আগে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো কিমের দেশ।
সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, পিয়ংগান প্রদেশের তাইচন এলাকা থেকে স্থানীয় সময় রোববার (২৫ সেপ্টেম্বর) ভোরে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের তথ্য মতে, চলতি বছরে ১৯টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। সবশেষ ১৭ আগস্ট তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তাদের প্রতিবেশী (উত্তর কোরিয়া) সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা যাবে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে নিষিদ্ধ করেছে জাতিসংঘ।
জাপানের কোস্টগার্ড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে ও উপকূলে চলা জাহাজগুলোকে সতর্ক করেছে। তারা বলছে, ক্ষেপণাস্ত্রটি অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে মনে হচ্ছে।
গত বছর বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এর জেরে অঞ্চলটিতে উত্তেজনা বেড়েছে।
গত মে’তে সিউলের দায়িত্বে আসা ইউন সুক-উয়ল উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন।