1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় মীনা দিবস উদযাপিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় মীনা দিবস-২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, দীপশিখা জয়ন্তী ও মো. রফিকুল ইসলাম।

এ ছাড়া প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, এসএম সাহিন, গৌরী রাণী, নাসিমা বেগম, সহকারী শিক্ষক মু. শাহরুখ ইসলাম, নুসরাত জাহান আনাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষার মান উন্নয়ন সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং মীনার গল্পগুলোর শিক্ষণীয় বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu