1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বক্তৃতা নয়, রাজপথে আন্দোলন করে সরকারকে সরাতে হবে: ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাবেশে বক্তৃতার সময় নেই, রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে সরাতে হবে। সরকার সরাতে সবার সম্মিলিত প্রতিরোধের কথাও বলেন তিনি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল নেতা শাওনের আত্মার শান্তি কামনায়  ‘প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের’ বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

এসময় ফখরুল বলেন, আওয়ামী লীগ ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চায়।

প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে বলেন শান্তি চান। কিন্তু দেশের মানুষ নিরাপদে নেই, শান্তিতে নেই। তারা পুলিশ প্রশাসন ব্যবহার করে জোর করে ক্ষমতায় টিকে আছে।

 

অভিযোগ করে ফখরুল বলেন, মানুষের যে অভ্যুত্থান শুরু হয়েছে তা দমন করা সম্ভব নয়। সবাইকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলনের মাধ্যমে সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। তিনি আরও বলেন, সরকারের পতন নিশ্চিত করে শাওন, রহিমদের হত্যার প্রতিশোধ নেয়া হবে।

এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফখরুল বলেন, যে কারণে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিল বাংলাদেশ সেই অধিকার আদায়ে এখনও রাজপথে নামতে হচ্ছে বিএনপিকে।

এসময় মুন্সিগঞ্জে নিহত যুবদল নেতা শাওনের ঘটনারও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তাদের এই আন্দোলন নেতাকর্মীদের এই রক্তদান বৃথা যাবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu