1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বেনাপোলে ১ লাখ ৭০ হাজার ডলারসহ আটক ২ ভারতফেরত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে দেশে ফেরা ২ বাংলাদেশি যাত্রীর ট্রলিব্যাগ তল্লাশি করে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার পেয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা।

শুক্রবার বিকেলে বেনাপোল স্থলবন্দর কাস্টমসের তল্লাশি কেন্দ্রে তাদের আটক করা হয়। আটক দুই যাত্রী হলেন মুন্সিগঞ্জের কমলাঘাট এলাকার সাগর হোসেন (৪০) এবং একই জেলার পাঁচগাঁও এলাকার জসিম ঢালী (৪২)।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানায়, ‘গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস এলাকায় নজরদারি বাড়ানো হয়।

ভারত থেকে বেলা তিনটার দিকে ওই দুজন বাংলাদেশি যাত্রী কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করতে গেলে তাঁদের গতিরোধ করা হয়। এ সময় তাদের ট্রলিব্যাগ তল্লাশি করে বিশেষভাবে রাখা ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়।

 

তিনি আরও জানান, ‘আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বাংলাদেশে আনার জন্য কলকাতা থেকে অপরিচিত এক ব্যক্তি তাদের ডলারগুলো দিয়েছিল। আটক দুজনের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu