1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ক্ষমতা হারিয়ে বিএনপি আজ উম্মাদ হয়ে গেছে,শাজাহান খাঁন

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খাঁন বলেছেন,ক্ষমতাচ্যুত হয়ে হয়ে বিএনপি আজ উম্মাদ হয়ে গেছে, আর এই উম্মাদ দিয়ে সরকার পরিচালনা কোনদিনই সম্ভব নয়।

তাই আগামী জাতীয় নির্বাচনে আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে আ’লীগকে ক্ষমতায় আনতে হবে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শাজাহান খাঁন আরও বলেন, বাংলাদেশকে যদি আরও উন্নয়নশীল ও সমৃদ্ধ সোনার দেশ হিসেবে দেখতে চান ও বাংলাদেশকে যদি খুন, ধর্ষন, গুম ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে দেখতে চান তাহলে আবারও শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আ’লীগকে ক্ষমতায় আনতে হবে। প্রধান অতিথি আরও বলেন, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়া নাকি মহিলা মুক্তিযোদ্ধা।

তার কাছে আমার প্রশ্ন ওই সময় খালেদা জিয়া কোথায় ছিলেন? ওই সময় খালেদা জিয়া সেনা ক্যাম্পে মেজর জানজুয়ার আতিথেয়তায় ছিলেন। তিনি কখন মুক্তিযুদ্ধ করলেন? তাহলে তিনি কেমন করে মহিলা মুক্তিযোদ্ধা হলেন। ক্ষমতা হারিয়ে তারা উম্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর এই উম্মাদ পাগল দিয়ে কখনো সরকার পরিচালনা সম্ভব নয়।

সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সম্মেলনের উদ্বোধক লালমনিরহাট জেলা আ’লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় আ’লীগের সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমী ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu