1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মুন্সিগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আহত ৬৮

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৬ সময় দর্শন

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তিন নেতা-কর্মীর নিহত হওয়ার প্রতিবাদে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে এক কর্মসূচির

আয়োজন করে বিএনপি নেতা-কর্মীরা। সমাবেশের এক পর্যায়ে বিএনপির সাথে সংঘর্ষ হয় পুলিশের। এ ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৭০ জন

আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে বিএনপির নেতা-কর্মী ৫০-৬০ জন, ৬ জন সংবাদকর্মী এবং ৭ থেকে ৮ জন পুলিশ সদস্য রয়েছেন।এর আগে মুন্সিগঞ্জের

মুক্তারপুরের পুরোনো ফেরিঘাট এলাকায় বিকেল পৌনে চারটার দিকে ছোট ছোট মিছিল নিয়ে এগোচ্ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। পরে কর্মসূচিতে পুলিশ বাধা

দিলে বিএনপির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এসময় দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে কয়েক শ নেতা-কর্মীর হামলায়

কোণঠাসা হয়ে পড়ে পুলিশ। জীবন বাঁচাতে কয়েকজন পুলিশ সদস্যকে নদীতে ঝাঁপ দিতেও দেখা গেছে।

 

এ ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের কর্মী তারেক রহমান (২০), মুক্তারপুর ওয়ার্ড

যুবদলের কর্মী শাওন খান (২২) ও বিএনপির সমর্থক জাহাঙ্গীর মাদবর (৩৮)। এর মধ্যে জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক। তার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন

চিকিৎসকেরা।

এ ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দাবি, পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস, গুলি ও রাবার বুলেটে তাদের ৫০-৬০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। বিপরীতে পুলিশের দাবি সংঘর্ষে ৮

পুলিশ সদস্য আহত হয়েছেন।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, ‘পুলিশ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। বিএনপির নেতা-কর্মীরা পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন।

নিষেধ করায় পুলিশের ওপর হামলা করেন। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu