1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জামালপুরে বান্ধবী বিয়ে করলেন বান্ধবীকে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

এক বান্ধবী বিয়ে করেছেন আরেক বান্ধবীকে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা ঘটেছে জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী গ্রামে। এ ঘটনায় সমকামী বিয়ের অভিযোগে দুই তরুণী ও তাদের দু’সহযোগীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

গতকাল বুধবার দুপুরে ওই গ্রামের দুদু মিয়ার বাড়িতে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনসহ স্থানীয়দের উপস্থিতিতে দু’তরুণীর জবানবন্দি গ্রহণ করা হয়।এরপর তাদের সরিষাবাড়ী থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়সূত্রে জানা গেছে, একই বিদ্যালয়ে পড়ার সুবাদে ১৮ ও ১৭ বছর বয়সী ওই তরুণী এবং কিশোরীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে তারা সমকামী সম্পর্কে জড়িয়ে পড়েন। তিন বছর সম্পর্কে থাকার পর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। সম্প্রতি তাদের অন্য দু’সমকামী বান্ধবীকে সাক্ষী রেখে বিয়ে করেন তারা।

চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, সমকামী বিয়ের খবর পেয়ে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে সরিষাবাড়ী থানায় ওই চার কিশোরীকে হস্তান্তর করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, সমকামিতার অভিযোগে চার জনকে থানায় নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu