1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার, ছাত্রী আটক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

নরসিংদীতে এক কলেজ শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষককে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একই কলেজের এক ছাত্রীকে আটক করা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নরসিংদীর হাজিপুরে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল্লাহ আলী নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক। তার চার বছর বয়সী একটি ছেলে রয়েছে। আত্মহত্যার প্রায় ১৪ ঘণ্টা আগে নিহত শিক্ষক তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ লিখে একটি পোস্টও করেন বলে জানা গেছে।

জানা যায়, নরসিংদী মডেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই শিক্ষক। পরে ওই ছাত্রী শিক্ষক আব্দুল্লাহকে বিয়ের জন্য চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ওই ছাত্রী শিক্ষকের বাসায় চলে আসেন। কিন্তু শিক্ষকের বাসার দরজা বন্ধ দেখতে পান। তখন ওই ছাত্রী ও কয়েকজন মেয়ে মিলে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এ ঘটনার সময় শিক্ষকের স্ত্রী বাসায় ছিলেন না। তিনি খবর পেয়ে বাসায় আসেন।

এ বিষয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এক ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu