1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আমদানির পরও কমছে না চালের দাম

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৬ সময় দর্শন

উর্ধ্বমূখী চালের বাজার নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে আমদানিতে সরকারের শুল্ক ছাড়ের মাসখানেক হতে চলল। কিন্তু না বেড়েছে চালের আমদানি, না কমেছে

দাম। কুষ্টিয়ার খুচরা বাজারে আমদানি করা মিনিকেট চালও দেশি চালের সমানে ৭১ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। একে অস্বাভাবিক বলছেন চাল বিক্রেতারা,

এসবকে সিন্ডিকেটের কারসাজি মনে করছেন তারা।

আমদানিকারক আর মিল মালিকের ঘনিষ্ঠ সম্পর্কই সরু চালের দাম না কমার প্রধান কারণ। বেশিরভাগ ক্ষেত্রে চালকল মালিক নিজেই আমদানিকারক। নিজের চালের দাম ধরে রাখতেই আমদানিতে অনাগ্রহ তাদের। আর আমদানি করা চাল নিজেদের মোড়কে বেশি দামে বিক্রির আশঙ্কাও করছেন অন্য মিলমালিকরা।

আমদানি কারকরা বলছেন, ভারতের তুলনায় বাংলাদেশে ডলারের মূল্য বেশি থাকায় আমদানি করা চালের দাম বেড়ে যাচ্ছে। তবে, এসব নিয়ে কোন তদারকি নেই মাঠ প্রশাসনের।

আমদানি শুল্ক ছাড় দিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা এবং সরকারের কম দামে চাল বিক্রির নানা উদ্যোগে এ মাসের প্রথম সপ্তাহে কেজিতে ১টাকা দাম কমলেও এখন আবার আগের দামেই বিক্রি হচ্ছে চাল। আমদানি করা চালের বস্তা পরিবর্তন করে বেশি দামে বিক্রি হচ্ছে কি-না তা খতিয়ে দেখার কথা বলছে মিল মালিক সমিতি।

চাল আমদানিকারক আব্দুল আওয়াল বলেন, বাংলাদেশে আমদানি শুল্ক কমানোর সঙ্গে সঙ্গে ভারতের ব্যবসায়ীরা বাড়িয়ে দিয়েছে চালের দাম। আর ভারতে তুলনায় দেশে ডলারের দাম বেশি হওয়ায় চাল আনতেই দাম পড়ে যাচ্ছে বেশি। তাই সুযোগ নেই বস্তা বদলানোর।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu