1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাতিসংঘে পদ্মা সেতুর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ সময় দর্শন

জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতু নিয়ে আয়োজিত আলোক চিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সদর দপ্তরের লেভেল ওয়ানের কার্ভড ওয়ালে পদ্মা সেতু নিয়ে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, বুধবার স্থানীয় সময় বিকালে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত এ চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, পদ্মা সেতু নিয়ে এ আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনের সময় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) প্রেসিডেন্ট  লাচেজারা স্টোভাসহ বেশ কয়েকজন বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বলেন, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি অতিথিদের বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। পদ্মা সেতু নির্মাণ আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক দোষারোপের চেষ্টা করেছিল। পরিবর্তীতে প্রমাণ হয়েছে, সেখানে কোনো দুর্নীতি হয়নি।

বাংলাদেশিদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মাদ জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, শিক্ষাউপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

১৯ সেপ্টেম্বর শুরু হওয়া এই চিত্র প্রদর্শনী আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu