1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার ১৩০০

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ সময় দর্শন

ইউক্রেন যুদ্ধে জয় লাভ ও পশ্চিমা শক্তি দমাতে বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে আংশিক সৈন্য সমাবেশের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে

ইউক্রেনে নতুন করে ৩ লাখ সেনা মোতায়েন করার কথা বলা হয়। তবে পুতিনের এই ঘোষণার পরপরই যুদ্ধবিরোধী বিক্ষোভ নামে রাশিয়ানরা। সেই বিক্ষোভে

১৩০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে, মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা ওভিডি-ইনফ।

ইউক্রেন যুদ্ধে জয় পেতে নিজেদের বাহিনীতে সৈন্য সংখ্যা বাড়ানোর ঘোষণা দেন পুতিন। এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেন, ‘শুধুমাত্র পূর্ববর্তী সামরিক অভিজ্ঞতা আছে তারাই খসড়া তৈরির যোগ্য এবং তিন লাখেরও বেশি সংরক্ষিত কর্মীকে এ যুদ্ধে ডাকা হবে বলে আশা করা হচ্ছে। ’

এর পরপরই মস্কোসহ ৩৮টি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভে নামে হাজারো মানুষ। যেখানে শত শত বিক্ষোভকারীরা ‘‘পুতিনকে অবাঞ্ছিত’’ এবং “আমাদের সন্তানদের বাঁচতে দাও!’’ বলে স্লোগান দিয়ে জড়ো হয়েছিল।

পরে সেই বিক্ষোভ থেকে ১৩শতর অধিক রাশিয়ানকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভকারীদের ব্যাপারে সতর্কতা জারি করে জেনারেল প্রসিকিউটর অফিস বুধবার বলেন, ‘কেউ অননুমোদিত প্রতিবাদে জড়িত থাকলে তাকে ১৫ বছর পর্যন্ত জেলে কাটাতে হতে পারে। ’

রাশিয়ার প্রতিবাদ-বিরোধী আইনের অধীনে অনুমোদনহীন সমাবেশ বেআইনি। সেই ধারায় মস্কোতে কমপক্ষে ৫০২ এবং রাশিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর সেন্ট পিটার্সবার্গে ৫২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে পুতিনের তিন লাখের অধিক সেনা মোতায়েনের ডাক দেওয়ার পরপরই রাশিয়া থেকে একমুখী ফ্লাইটগুলির দাম বেড়েছে এবং দ্রুত টিকিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছে, স্থানীয় সংবাদ মাধ্যম

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu