কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।
গত সোমবার ও মঙ্গলবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় চলতি এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে তিন জনকে আটক করে পুলিশ।
জানা যায়, ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে।
তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমানের দাবি, ভুরুঙ্গামারী থেকে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিনাজপুর বোর্ডে গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন ও কৃষিবিজ্ঞান পরীক্ষা স্থগিত করা হয়েছে।