1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভের ডাক

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে ভেসনা ইয়ুথ ডেমোক্রেটিক মুভমেন্ট নামের একটি সংগঠন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সারাদেশে এই যুদ্ধবিরোধী বিক্ষোভ হবে বলে আজ বুধবার (২০ সেপ্টেম্বর) ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়াকে রক্ষার জন্য ইউক্রেনে আরও সেনা পাঠাতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এ জন্য রিজার্ভে থাকা আংশিক সেনা সদস্যসের এক হওয়ার নির্দেশ দেন তিনি। বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন এমন নির্দেশ দেন। এই নির্দেশনা দেওয়ার কিছুক্ষণ পরই ভেসনা ইয়ুথ ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে দেশব্যাপী যুদ্ধবিরোধী বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়।

 

ভেসনা তাদের নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে জানায়, রাশিয়ার সৈন্যদের একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি, তারা যেন পুতিনের ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ এ অংশ না নেয়। রাশিয়ার সৈন্যরা যেন দ্রুত আত্মসমর্পণ করেন।

ওয়েবসাইটে ভেসনার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আমরা পুতিনের জন্য মরতে পারব না। যারা রাশিয়াকে ভালোবাসেন, তাদের দেশের জন্য প্রয়োজন। অথচ রুশ কর্তৃপক্ষের কাছে আমরা শুধু কামানোর গোলা। তাদের জন্য নিজের জীবন দেওয়ার কোনো দরকার নেই।

শুধু তাই নয়, রাশিয়ার যে সেনারা ইউক্রেন যুদ্ধে অংশ নিতে চাননা তাদের একটি তালিকাও ওই ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য সকালে টেলিভিশনে দেওয়া এক  ভাষণে পুতিন বলেন, যদি আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়ে তাহলে আমরা আমাদের জনগণকে রক্ষা করার জন্য সমস্ত শক্তি ব্যবহার করবো। এ জন্য রিজার্ভে থাকা সেনাদের থেকে তিন লাখ সেনাকে একত্রিত করা হবে এবং তাদের ইউক্রেনে পাঠানো হবে।

রিজার্ভে থাকা ২০ লাখ সেনার থেকে তিন লাখ সেনাদের রাশিয়া ও এর আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় নিয়োজিত করা হবে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu