1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কখন কোন পথে যাবে ছাদখোলা বাস

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

সাফে এবার বিজয়ের গল্প লিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে নারী

সাফের শিরোপা। বিজয়ের পর আজ বুধবার দেশে ফিরবে বাংলার বাঘিনীরা। শিরোপা জেতার আগে নারী ফুটবলাররা আক্ষেপ করেছিলেন ছাদখোলা বাস নিয়ে, সেই আক্ষেপ পূরণ হচ্ছে তাদের।সাবিনা, সানজিদাদের স্বাগত জানাতে প্রস্তুত ছাদখোলা বাস।

 

বাংলাদেশ নারী ফুটবল দল আজ দুপুরে ঢাকায় পৌঁছাবে। বিআরটিসির একটি বাসের ছাদ পুরোপুরি উঠিয়ে সাজানো হয়েছে নতুন করে। ছাদখোলা এই বাসে করেই আজ বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাবেন শিরোপা জয়ী নারী ফুটবলাররা।

সাবিনা, সানজিদাদের বহন করা বাসটির রুট হবে বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে বিজয় সরণি। সেখান থেকে তেজগাঁও, মৌচাক, কাকরাইল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর হয়ে বাফুফে ভবন। সেখানে সাফজয়ী দলকে বরণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন যৌথভাবে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেবে। বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান। থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ অন্যরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও বিমানবন্দরে যাবেন মেয়েদের বরণ করে নিতে।

গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এক সভায় কর্মসূচি ঠিক করা হয়। সেই কর্মসূচি নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, ‘বিমানবন্দরে মেয়েদের ফুল দিয়ে বরণ করা হবে। মিষ্টিমুখ করানো হবে তাদের। তারপর ছোট একটা সংবাদ সম্মেলন। এসব শেষ করে ছাদখোলা বাসে মেয়েদের বাফুফে ভবনে আনা হবে। ’

এর আগে, মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে সানজিদা আক্তারের একটি ফেসবুক স্ট্যাটাস আলোড়ন তুলেছিল। সেই স্ট্যাটাসে বাংলাদেশের মানুষের জন্য শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করতে চাওয়ার কথা বলে তিনি লেখেন, ‘(মানুষের) নিরঙ্কুশ সমর্থনের প্রতিদান আমরা দিতে চাই। ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu