1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাপানে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

নিহত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিরোধিতা প্রকাশ করে বুধবার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন এক ব্যক্তি। এসময় আগুন নেভানোর চেষ্টা করেন এক পুলিশ সদস্য। বর্তমানে দু’জনেই হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে, স্থানীয় গণমাধ্যম।

কিয়োডো নিউজ এজেন্সি বলছে, গায়ে আগুন লাগানো লোকটির কাছে একটি চিরকুট পাওয়া গেছে।সেখান থেকে জানা যায় তিনি আবের অন্ত্যেষ্টিক্রিয়ার বিরোধিতা প্রকাশ করেছেন। ঘটনার বেশ কয়েক ঘণ্টা পরেও ঘটনাস্থলে ঘাস এবং ঝোপের ঝলসে যাওয়া প্যাচ দেখতে পেয়েছে পুলিশ এবং সংবাদকর্মীরা।

 

উল্লেখ্য, জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। গত ৮ জুলাই নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর তার সম্মানে সরকারী অর্থায়নে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেখানে অংশ নিবেন দেশ বিদেশের প্রায় ৬ হাজার মানুষ।

কিন্তু রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া জাপানে বিরল, ফলে আবের অন্ত্যেষ্টিক্রিয়ার সিদ্ধান্তটি বিতর্কিত হয়েছে। সাম্প্রতিক জরিপগুলি দেখায় যে অর্ধেকেরও বেশি জনসাধারণ এই ধারণার বিরোধী।

আবে জাপানের সবচেয়ে সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন। গত ২০২০ সালে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তবে তিনি নারা অঞ্চলে উচ্চকক্ষের নির্বাচনে শাসক-দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় এক আততায়ীর গুলিতে নিহত হন তিনি। তবে আবের মৃত্যুর সন্দেহভাজনের দাবি ছিল প্রাক্তন নেতার ইউনিফিকেশন চার্চের সাথে সম্পর্ক রয়েছে। এছাড়াও গির্জা তার মাকে দেউলিয়া করেছে এবং তিনি অনুভব করেন প্রাক্তন প্রধানমন্ত্রী এটি সমর্থন করেছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu