কাঠমান্ডুতে সাফের এবারের আসরে বিজয়ের গল্প লিখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গত সোমবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো
জিতেছে নারী সাফের শিরোপা। বিজয়ের পর আজ বুধবার দেশে ফেরার কথা রয়েছে বাংলার বাঘিনীদের। সাবিনা, সানজিদাদের এই জয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের অনেকেই শুভেচ্ছা
জানিয়েছেন।ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী বাঘিনীদের শুভেচ্ছা জানিয়ে তাদের জন্য সরকারের কাছে জমি কিংবা ফ্ল্যাট দেওয়ার আবেদনও জানান।
গতকাল মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘অভিনন্দন দেবার আগে একটা কথা না বললেই নয়, মাননীয় প্রধানমন্ত্রী আমার এই পোস্টটা দেখবেন কিনা আমি ঠিক
বলতে পারি না, আবেদন করতে পারি ফুটবলে যৌলসের সাক্ষী হচ্ছি আমি। আমাদের ফুটবলে কি শক্তি ছিল (ছেলেদের) এখন সেটা মৃতপ্রায়। সেই ক্ষেত্রে মেয়েরা আমাদের মুখ উজ্জ্বল করেছে, তার
জন্য এই মেয়েদের বেঁচে থাকার জন্য পরিবার নিয়ে এক খন্ড জমি কিংবা ফ্লাট দিলে খুব ভালো হয়। ‘