1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রিজেন্টের চেয়ারম্যান সাহেদের প্রধান সহযোগী তারেক শিবলী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৫২৫ সময় দর্শন

সম্প্রতি নমুনা পরীক্ষা ছাড়াই করোনার জাল সনদ প্রদানসহ বিভিন্ন অপরাধের অভিযোগ উঠা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের প্রধান সহযোগী তারেক শিবলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে জনসংযোগ কর্মকর্তা তারেক শিবলীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের গোয়ান্দা ইউনিটের প্রধান সারওয়ার বিন কাশেম জানান, রিজেন্ট হাসপাতালের অনিয়ম ও প্রতারণার ঘটনায় সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীকে আটক করা হয়েছে।

তার কাছে থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে বলেও জানান তিনি। পাশাপাশি সাহেদ যেন বিদেশে যেতে না পারেন সে জন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠিও দেওয়া হয়েছে।

র‌্যাব জানিয়েছে, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান পলাতক মো. সাহেদকে ধরতে এরই মধ্যে র‌্যাবের একাধিক টিম মাঠে নেমেছে। আইনশৃংখলা বাহিনীর অন্যান্য সংস্থাও তাকে ধরতে কাজ করছে।

এর আগে চুক্তি ভঙ্গ করে করোনা রোগীদের থেকে অতিরিক্ত বিল আদায়, টেস্ট না করে ভুয়া সনদ দেওয়াসহ নানা অভিযোগ উঠে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে।

নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগ উঠে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। এসব অভিযোগে হাসপাতালটির প্রধান কার্যালয়, উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দিয়েছে র‌্যাব।

পরে প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে এক নম্বর আসামি করে ১৭ জনের নামে মামলা করা হয়। সাহেদসহ এখনও নয় জন পলাতক রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu