1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালীতে সাংবাদিক লিটুর উপর হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭১ সময় দর্শন

টেলিভিশন চ্যানেল নিউজ২৪, বাংলাদেশ প্রতিনিধি ও বিডি নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি সঞ্জয় দাস লিটুর উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার পর বরগুনা বিডিনিউজের প্রতিনিধি মোঃ কামাল হোসেন তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে পটুয়াখালী লাউকাঠী ব্রিজের উত্তরপাড় শিয়ালীবাজারে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা পরিবহনের বাসে এ ঘটনা ঘটে। হামলা কারীদের সনাক্তে কাজ শুরু করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, সাংবাদিক লিটু ঢাকায় বিডিনিউজের একটি কর্মসূচী শেষে বিকেলে মেঘনা পরিবহনের বাসে পটুয়াখালী রওয়ানা করেন। এসময় একজন তাকে নজরে রাখে এবং পটুয়াখালীর কাছাকাছি পৌঁছালে তার উপর হামলা করে পালিয়ে যায়।

কামাল হোসেন জানান, বাসটি পটুয়াখালী পৌঁছালে হঠাৎ করে অজ্ঞাত একজন সাংবাদিক লিটুর উপর হামলা করে। এসময় লিটু গুরুতর আহত হয়। হামলার সময় নিজেকে পটুয়াখালী শীর্ষ ৫জন সন্ত্রাসীর মধ্যে নিজেকে শ্রেষ্ঠ বলেও দাবী করেন হামলাকারী।

তবে, এখন পর্যন্ত কি কারণে হামলা হয়েছে তা নিদিষ্ট করে বলতে পারেনি কেউ। ইতিমধ্যে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান হাসপাতালে আহত সাংবাদিক লিটু সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছেন।

এদিকে এই জঘন্য সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পটুয়াখালী জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। তারা অতিদ্রুত এই হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তাতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, ‘আমরা আহত সাংবাদিকের খোঁজ খবর নিয়েছি। হাসপাতালে আমিসহ ফোর্স তার কথা শুনেছি। আমরা প্রাথমিক তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে কাজ শুরু করছি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu