1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

‘অপরাধের স্বর্গরাজ্য’ জঙ্গল সলিমপুর, উদ্ধারে প্রশাসন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

চট্টগ্রামের ভেতর আলাদা একটি রাষ্ট্র যেন জঙ্গল সলিমপুর। সরকারি ৩ হাজার একর জমি দখল করে চলছে অবাধে পাহাড় কাটা, ইচ্ছেমতো প্লট করে জাল দিলিলে বেচা-বিক্রি। এছাড়া চট্টগ্রামের

অধিকাংশ খুন, ধর্ষণ ছিনতাই হয় শহর লাগোয়া এই এলাকায়। দুর্গম এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে বারবার অভিযান চালিয়েও কুলিয়ে উঠতে পারছিল না আইনশৃঙ্খলা বাহিনী।এবার এই ৩ হাজার একশ’ একর জমি উদ্ধারে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

 

গত কয়েকমাস ধরে জেলা প্রশাসক মমিনুর রহমানের নেতৃত্বে চলছে অভিযান। আসছে সফলতাও।

নগর পরিকল্পনাবিদ দেলোয়ার মজুমদার জানান, জঙ্গল সলিমপুরে ভূমিদস্যুরা পাহাড় কেটে সাবাড় করছে। বিক্রি করে দিচ্ছে সরকারি জমি। পাহাড়ের পাশে অবৈধভাবে বসতি স্থাপন করে মৃত্যুঝুঁকিতে ফেলছে জনজীবন।

চট্টগ্রামের জলা প্রশাসক মমিনুর রহমান জানান, ৩ হাজার একশ’ একর খাস জমি রয়েছে এখানে। অনেকগুলো পাহাড় এরই মধ্যে কেটে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। অবশেষে এই জমি উদ্ধারের উদ্যোগ নিয়েছে প্রশাসন।

তিনি আরও জানান, এই জমি সম্পূর্ণ উদ্ধার করে পাহাড় টিকিয়ে রেখে নির্মাণ করা হবে বিভিন্ন স্থাপনা। থাকবে চিড়িয়াখানা, নাইট সাফরিপার্কসহ নগরবাসীর বিনোদনের নানা আয়োজন।

জমি উদ্ধার করতে গিয়ে এরই মধ্যে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন জেলা প্রশাসনের টিম ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এ ব্যাপারে মমিনুর রহমান বলেন, ‘পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হলে জঙ্গল সলিমপুর এলাকার অন্ধকার যুগের অবসান ঘটবে। চট্টগ্রাম হবে আরও নান্দনিক শহর। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu